ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবি এলাকায় বিক্ষোভ, মুখোমুখি পুলিশ-আন্দোলনকারীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম আপডেট: ১৪.০৭.২০২৬ ৩:৩৮ পিএম
X

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সরিয়ে দিতে পুলিশ অবস্থান নিলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। একই স্থানে পুলিশও অবস্থান নেয়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে ছাত্রদলের নেতা-কর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।

এর আগে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন।

বেলা সোয়া ১টার দিকে ভিসি চত্বরের সামনে পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে বললে তারা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন। এরপর থেকেই সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝