ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রদল সবসময় মানুষের পাশে থেকেছে: রাকিব
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৬:৫৮ পিএম
X

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় বিপর্যস্ত কক্সবাজারের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দুর্যোগকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দেড় হাজারেরও বেশি বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরে দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

ত্রাণসামগ্রী পেয়ে অনেক অসহায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। টানা বর্ষণ ও বন্যায় ঘরবাড়ি এবং দৈনন্দিন জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব পরিবারের অনেকেই খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে ছাত্রদলের এ সহায়তা তাদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রদল সবসময় মানুষের পাশে থেকেছে। কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ধসজনিত দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা খাদ্য ও জরুরি সামগ্রী নিয়ে দুর্গত মানুষের পাশে রয়েছেন। এই সহায়তা কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।”

তিনি বলেন, “স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করা এবং মানুষের সহায়তায় চলমান কার্যক্রমকে আরও বেগবান করতেই আমি নিজেও এ উদ্যোগে অংশ নিয়েছি। মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব।”

দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা নিরলসভাবে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, “শুধু সরকারের একার পক্ষে এত বড় দুর্যোগ মোকাবিলা করা কঠিন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে দুর্গত মানুষের পাশে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ দুর্যোগে মানুষের কষ্ট কিছুটা লাঘব করা সম্ভব।”

তিনি আরও বলেন, “দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে না আসা পর্যন্ত আমাদের নেতাকর্মীদের সাধ্যমতো মানুষের পাশে থাকার নির্দেশনা রয়েছে। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোও রাজনৈতিক কর্মীদের অন্যতম দায়িত্ব।”

দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্তত দেড় হাজার বন্যাদুর্গত মানুষের হাতে খাদ্য ও জরুরি সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় মানুষের প্রয়োজন ও দুর্ভোগের বিষয়েও খোঁজ নেন ছাত্রদলের নেতারা।

এ সময় কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ারসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝