সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক ঐক্য পরিষদ, মুন্সীগঞ্জ-এর নতুন ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এতে সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মোজাম্মেল হোসেন সজল সভাপতি, তবলাশিল্পী গোবিন্দ চন্দ্র মণ্ডল সাধারণ সম্পাদক এবং আবৃত্তি ও নৃত্যশিল্পী শাহনাজ হীরা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি অসিত চক্রবর্তী, ফয়েজ আহম্মেদ, মো. সুমন শেখ, আজিজা খাতুন মিতা ও শেখ মো. শিমুল; যুগ্ম সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, সুমি আক্তার ও নুরুজ্জামান লিপু; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাফিজ ইখতিয়ার তানভীর; সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান হিরণ; দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মালেক; অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন; প্রচার সম্পাদক মো. শেখ ফরিদ পলক; প্রকাশনা সম্পাদক মো. রুবেল খান; প্রশিক্ষণ সম্পাদক শারমিন রহমান অনন্যা; সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান জয়া এবং সাহিত্য সম্পাদক কানন ইয়াছিন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অভিজিৎ দাস ববি, মাহফুজুর রহমান লিপু, সুমন চৌধুরী, অ্যাডভোকেট নাসিম আখতার সুমন, হোসনে আরা ঝুমুর, জাহাঙ্গীর আলম ঢালী, মো. আরিফ মোড়ল, মো. জহিরুল ইসলাম, জাহাঙ্গীর বাউল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, নুরুন্নবী মুন্না, মো. জুনায়েদ, কাজী আল আর রেজিয়া নিপা এবং রাজিয়া সুলতানা সুমি।
উল্লেখ্য, জেলার বিভিন্ন শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে সাংস্কৃতিক ঐক্য পরিষদ, মুন্সীগঞ্জ আত্মপ্রকাশ করে ২০২৫ সালের ২ ডিসেম্বর। সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জেলার প্রায় ৫০টি শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে।
এমএইচএস/এসআর