ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপ খেলে দেশে ফিরে মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবলারের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮:১৪ এএম
X
Advertisement

কয়েক দিন আগেও ছিলেন বিশ্বকাপের মঞ্চে; আর এখন না ফেরার দেশে! এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাঝমাঠের তারকা জেইডেন অ্যাডামস কেপটাউনে মৃত্যুবরণ করেছেন। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।  

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অ্যাডামস ছিলেন শুরুর একাদশে। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের হারে তিনি মাঠে ছিলেন ৬১ মিনিট। চেক প্রজাতন্ত্রের বিপক্ষেও প্রথমার্ধে একাদশে ছিলেন।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ১০ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তিনি। সেটিই ছিল তার জীবনের শেষ ম্যাচ। প্রথমবারের মতো নক আউট পর্বে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামা হয়নি তার।

২৫ বছর বয়সী অ্যাডামস তার পুরো ক্যারিয়ার কাটিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। স্টেলেনবশ ক্লাবের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার গত বছর যোগ দেন মেমলোদি সানডাউনসে। দক্ষিণ আফ্রিকায় জার্সিতে ৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল।  

অ্যাডামসের অকালপ্রয়াণে শোক প্রকাশ করেছে সাউথ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন ও সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন।

এক শোকবার্তায় তারা জানায়, ‘জেইডেন সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি অত্যন্ত গর্ব, সাহস ও দক্ষতার সঙ্গে দেশের আশা-আকাঙ্ক্ষা বহন করেছিলেন। তার এই চলে যাওয়া তার পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেনজি এক শোকবার্তায় জানান, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল এক উজ্জ্বল প্রতিভাকে হারাল। তার পরিবার, সতীর্থ ও কোটি কোটি সমর্থক, যারা তাকে যুব দলের খেলোয়াড় থেকে আন্তর্জাতিক তারকা হতে দেখেছেন, তাদের জন্য আজ শোকের দিন। আজ আমাদের পুরো দেশ শোকাহত।’

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement