ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
বৃটিশ রাজনীতিক অ্যান উইডিকম্ব হত্যা: আটক তরুণকে ছেড়ে দিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ
⏲ প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিক অ্যান উইডিকম্ব হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া এক তরুণকে প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে পুলিশ। তদন্তে তার বিরুদ্ধে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) এক বিবৃতিতে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল ম্যাট লংম্যান বলেন, তদন্তের মূল লক্ষ্য হলো প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং সংগৃহীত সব তথ্য-প্রমাণ গভীরভাবে যাচাই করা। তিনি জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও দ্রুত এগিয়ে চলছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব ধরনের জনবল ও সম্পদ ব্যবহার করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি গ্রামীণ এলাকায় নিজ বাড়ি থেকে অ্যান উইডিকম্বের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত করা হচ্ছে।

অ্যান উইডিকম্ব যুক্তরাজ্যের রাজনীতিতে কট্টর সামাজিক রক্ষণশীল অবস্থানের জন্য পরিচিত ছিলেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজরের নেতৃত্বাধীন কনজারভেটিভ সরকারের জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকের অভিবাসন ও বিচারবিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) ছিলেন।

তার মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝