ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি তিন ঘণ্টা পর ফের আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:১১ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ১১:১২ পিএম
X
Advertisement

খুলনা জেলা কারাগার-২ (পুরাতন) থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে (২৩) তিন ঘণ্টা পর ফের আটক করেছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে তিনি পালিয়ে যান। পরে রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা এলাকা থেকে তাকে পুনরায় আটক করা হয়।

কারাগার থেকে হাজতি পালিয়ে যাওয়া এবং পরে তাকে ফের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম।

তিনি বলেন, পালিয়ে যাওয়ার পর আটক হওয়া ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে। কারাগার থেকে পালিয়ে তিনি নিজ বাসায় যান। সেখান থেকেই তাকে আটক করা হয়।

কারাগার সূত্রে জানা গেছে, নগরীর সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি ইমন মাঝি গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগার-২ (পুরাতন)-এ বন্দি রয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে ইমন মাঝিসহ কয়েকজন হাজতি পুরুষ ওয়ার্ডের পাশে কারাগারের বাউন্ডারির কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন।

একপর্যায়ে ইমন মাঝি লাফিয়ে মহিলা ওয়ার্ডের ভেতরে প্রবেশ করে দৌড়ে বাথরুমের ছাদে উঠে যান। পরে তিনি বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের (জেলা আইনজীবী সমিতির সামনে) দেয়াল টপকে পালিয়ে যান। ঘটনাটি টের পাওয়ার পর কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়।

এ বিষয়ে খুলনা জেলা কারাগারের সুপার আবু ছায়েম আরও বলেন, হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। একই সঙ্গে ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়।

এ ছাড়া ঘটনার পরপরই তার বাসার ঠিকানা অনুযায়ী কারারক্ষীদের পাঠানো হয়। রাত পৌনে ৮টার দিকে তাকে নিজ বাসা থেকে আটক করে জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement