ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের আধুনিক নির্মাণ ও আবাসন শিল্পের অগ্রদূত কনকর্ড গ্রুপ সফলতার সঙ্গে সুবর্ণজয়ন্তী অতিক্রম করে ৫১ বছরে পদার্পণ করেছে। সদ্য স্বাধীন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সেতু ও যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা এই কনগ্লোমারেট গত পাঁচ দশক ধরে দেশের অর্থনৈতিক উন্নয়ন, নগরায়ণ এবং আধুনিকায়নে অনন্য অবদান রেখে চলেছে।

আশির দশকে ঢাকার মতিঝিলে ২০ তলা বিশিষ্ট বাংলাদেশ শিল্প ব্যাংক ভবনসহ দেশের প্রথম দিকের বহুতল ভবন নির্মাণের মাধ্যমে কনকর্ড রাজধানীতে আধুনিক স্থাপত্যের নতুন যুগের সূচনা করে। এছাড়া, ১৯৮২ সালে মাত্র ৮৯ দিনে সাভারে মহান স্বাধীনতা যুদ্ধের স্মারক জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ সম্পন্ন করা প্রতিষ্ঠানটির ইতিহাসের অন্যতম গৌরবময় অর্জন।

টেকসই ও পরিবেশবান্ধব আবাসন খাত গড়ে তোলার লক্ষ্যে কনকর্ড ১৯৯৮ সালে দেশে প্রথম পরিবেশবান্ধব ইট উৎপাদন ও ব্যবহার শুরু করে, যা পরিবেশ সংরক্ষণে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১০ হাজারেরও বেশি পরিবারের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছে। পাশাপাশি, ২০০২ সালে ফ্যান্টাসি কিংডম প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিনোদন শিল্পেও নতুন দিগন্তের সূচনা করেছে।

গত বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা কনকর্ড গ্রুপের এই দীর্ঘ পথচলার মূল চালিকাশক্তি ছিল কর্মীদের অক্লান্ত পরিশ্রম, সততা, পেশাদারিত্ব এবং গুণগত মানের প্রতি অটল অঙ্গীকার। আগামী দিনেও প্রচারণার চেয়ে কাজের উৎকর্ষকে অগ্রাধিকার দিয়ে, কর্মীদের কল্যাণ নিশ্চিত করে এবং টেকসই, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে কনকর্ড এগিয়ে যেতে বদ্ধপরিকর।


-টিএস/বিজ্ঞপ্তি


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝