ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাশহাদে খামেনির শেষ শোকযাত্রায় হাজারো মানুষের ঢল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:০৬ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ৭:০৭ পিএম
X
Advertisement

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আগে শেষ শোকযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের সড়কে অনুষ্ঠিত এ শোকমিছিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনির শেষ বিদায় উপলক্ষে গত ছয় দিন ধরে ইরানের বিভিন্ন স্থানে শোকানুষ্ঠান চলছে। এর আগে রাজধানী তেহরানে তার মরদেহ নিয়ে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা অনুষ্ঠিত হয়, যা এনগেলাব স্কয়ারসহ গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে।

মাশহাদের শোকযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন পতাকা ও ব্যানার বহন করেন। কিছু ব্যানারে খামেনির ছবি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী স্লোগানও দেখা যায়।

স্থানীয় সময় বুধবার খামেনির কফিন নিয়ে শেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এদিকে তার শেষকৃত্যের আয়োজনের মধ্যেই ইরান ও জর্ডানে হামলার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই তার শেষ বিদায়ের আয়োজন সম্পন্ন হচ্ছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement