ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালালেন হাজতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম
X
Advertisement

খুলনা জেলা কারাগার-২ থেকে দেওয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে তার পালানোর ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়া মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ইমন কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ছাদে ওঠে। সেখান থেকে কৌশলে কারাগারের পূর্ব পাশের দেওয়াল টপকে বাইরে বেরিয়ে যায়। পরে বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে ‘পাগলা ঘণ্টা’ বাজিয়ে সতর্কতা জারি করা হয়।

কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় (মামলা নম্বর- ০৯(০১)২৫; ধারা ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি খুলনা জেলা কারাগারে বন্দি ছিল।

ঘটনার পর বিস্তারিত তথ্য জানতে খুলনা জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement