ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনা রেলস্টেশনে কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম
X
Advertisement

খুলনায় এক কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ মোল্লা নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাওইসোনা গ্রামের কাউসার আলী মোল্লার ছেলে।

স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান।

খুলনা রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মাসুদ মোল্লাকে রেলওয়ে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে রেলওয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার শরীর তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৭২ দশমিক ৯২ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য এক কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মোল্লা দাবি করেছে, সে ঢাকা থেকে খুলনায় এসে ট্রেনে নড়াইল যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার বক্তব্য এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারের উৎস নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, গ্রেপ্তার মাসুদ মোল্লার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা তিনটি স্বর্ণের বারের বর্তমান বাজার মূল্য এক কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement