ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরান-ইসরায়েল যুদ্ধ: মধ্যপ্রাচ্যে নিহত ১২ বাংলাদেশি, দেশে ফিরেছেন ১৮৬ জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম
X
Advertisement

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নিহতদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন এবং ইরাক ও বাহরাইনে একজন করে রয়েছেন।

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আট শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে একজনের মরদেহ সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে। এ পর্যন্ত নয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। নিহতদের পরিবারের জন্য দাফন ব্যয় বাবদ ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রবাসীদের সেবা জোরদারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও একটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পরিবহনের জন্য ২০০টি ট্রলি কেনার প্রক্রিয়া চলছে। আহত ও অসুস্থ প্রবাসীদের ব্যবহারের জন্য ১০টি হুইলচেয়ার দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ, ৩০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা এবং একটি মেডিকেল কর্নার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement