ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ তরুণের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ৫:১০ পিএম
X

নোয়াখালীর সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচে রেফারিংয়ে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং এক ম্যাচ রেফারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। অভিযোগে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

বুধবার (৮ জুলাই) রাতে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম থানায় এ অভিযোগ নিয়ে যান। তিনি নিজেকে একজন সাধারণ ফুটবল সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আন্তর্জাতিক আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগে ফিফা সভাপতি ও রেফারির পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জনকে জড়িত থাকার দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগে রাকিব দাবি করেন, ২০২৬ বিশ্বকাপের মিসর ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ম্যাচে মিসরের একটি বৈধ গোল বাতিল করা হয়, আর্জেন্টিনাকে অন্যায্য পেনাল্টি দেওয়া হয় এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। এসব ঘটনার ফলে তিনি এবং মিসর সমর্থকরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

রাকিব বলেন, ম্যাচের ফল ও রেফারিংয়ের কারণে তিনি এবং তার পরিচিত অনেক সমর্থক মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ কারণে তিনি থানায় অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথাও জানান।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ওই তরুণ থানায় লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে অভিযোগের বিষয়টি থানার এখতিয়ারের বাইরে হওয়ায় মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। বিষয়টি বুঝিয়ে বলার পর তিনি অভিযোগ নিয়ে চলে যান।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝