ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম
X
Advertisement

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করার পাশাপাশি এর ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগের তুলনায় শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে। তাই কেন্দ্রটির অবকাঠামো সম্প্রসারণ এবং ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিদর্শনের সময় তিনি নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং শিশুদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি জানান, শিশুদের খাবারের মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুদের বন্দি হিসেবে আটকে রাখা সরকারের উদ্দেশ্য নয়। সংশোধন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব পালন করতে পারে।

তিনি আরও বলেন, উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর শিশুরা যাতে পুনরায় অপরাধে জড়িয়ে না পড়ে, সে জন্য চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তা আরও জোরদার করা হবে।

ভবঘুরেদের বিষয়ে মন্ত্রী বলেন, তাদের পুনর্বাসন ও প্রশিক্ষণের জন্য সরকারের পৃথক আশ্রয়কেন্দ্র রয়েছে। আদালতের নির্দেশে সেখানে পাঠানো হলেও অনেকেই পরে আবার আগের জীবনে ফিরে যান। তাই কেবল আইন, পুলিশ বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর তত্ত্বাবধায়ক ইমরান খান উপস্থিত ছিলেন।

টিকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement