ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফ্রান্স ম্যাচের আগে বড় তারকাকে হারাল মরক্কো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:১৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপের মতো ২০২৬ আসরেও দারুণ ছন্দে আছে মরক্কো। তবে গত আসরের সেমিফাইনালে যাদের বিপক্ষে থামতে হয়েছিল অ্যাটলাস লায়নদের, একই প্রতিপক্ষের মোকাবিলায় আশরাফ হাকিমির দল চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামতে যাচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে নামার আগে ফর্মে থাকা তারকা ফুটবলারকে হারাল মরক্কো।

কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল ইসমায়েল সাইবারিকে। সেই চোট এখনও সারায় বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না মরক্কো। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানালেন আফ্রিকান দেশটির কোচ মোহামেদ উয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে দুই দল।

কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চ, সেখানে আবার গত আসরে বিদায় করে দেওয়া কিলিয়ান এমবাপের দল প্রতিপক্ষ। যারা চলতি বিশ্বকাপেও উড়ন্ত ফর্মে আছে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে নিয়ে মরক্কোর কোচ উয়াহবি বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়, তবে এখনই তার বিশ্বকাপ আসর শেষ হয়ে যায়নি।’ 

গ্রুপপর্বে মরক্কোর তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া এই তারকা। শেষ ৩২–এ নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটা সাইবারি নিয়েছিলেন। সফল স্পটকিকের পর মেতেছিলেন বিজয়োল্লাসে। এদিকে, ফ্রান্স ম্যাচের প্রস্তুতিতে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন মরক্কোর কোচ, ‘ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক বা গোপন কৌশল থাকছে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না, আর যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা ঠিক কীভাবে খেলতে চাই সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।’

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement