ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম
X

গাজীপুর মহানগরের কাশিমপুর থানায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম অলি আহম্মেদ (৬০)। সে গাজীপুর জেলার কাশিমপুর থানা দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুইকারচর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

বুধবার দুপুরে কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম মামলার এজাহার বরাতে বলেন, গতকাল ৭ জুলাই আনুমানিক ১১টার দিকে কাশিমপুর থানা দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষে নিয়ে অভিযুক্ত অলি আহম্মেদ (৬০) জোরপূর্বক ভুক্তভোগী মেয়ে শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুকে সেইফটি জোনে নেওয়া হয়েছে এবং পরীক্ষা ও তদন্ত চলছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

কাশিমপুর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর তা এজাহার হিসেবে গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। একই সাথে মামলার তদন্তভার সাব-ইন্সপেক্টর মো. শফিকুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে। 

সাব-ইন্সপেক্টর মো. শফিকুল ইসলামের বলেন, অলি আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে।  তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এনএএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝