ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে বিপুল পরিমাণ ইএসকাফ সিরাপ জব্দ, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ (ESKUF) সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করা হচ্ছে—এমন তথ্য পুলিশের কাছে ছিল।

তিনি জানান, বুধবার ভোরে মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী নিষিদ্ধ ইএসকাফ সিরাপ মজুত করছে—এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকে পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ১ হাজার ১০৭ বোতল ইএসকাফ সিরাপ জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

ওসি আরও জানান, অভিযানের সময় ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও আরও ৫ থেকে ৬ জন পালিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএম/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝