ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৫ মিনিটেই চমক, মিশরের গোলে পিছিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:৩৫ পিএম
X

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই হোঁচট খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ১৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় মিশর, ফলে শুরুতেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে লিওনেল মেসির দল।

আক্রমণাত্মক শুরু করা মিশর কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নেয়। মারওয়ান আতিয়ার নেওয়া নিখুঁত কর্নার থেকে ডি-বক্সের মাঝখানে উড়ে এসে শক্তিশালী হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম। আর্জেন্টিনার গোলরক্ষকের কোনো সুযোগ ছিল না বলটি ঠেকানোর।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় আর্জেন্টিনা। বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও মিশরের সংগঠিত রক্ষণভাগ তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করে। ম্যাচের বাকি সময়ে সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া হয়ে খেলছে আর্জেন্টিনা।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝