ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:১৯ পিএম
X

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গতকালের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার নিন্দা জানাই। তবে সরকারের দায়িত্ব শুধু নিন্দা জানানো নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।

তিনি জানান, সরকার অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে।

তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার এখনো ২৪ ঘণ্টা পূর্ণ হয়নি। সব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সবকিছু সম্ভব হয় না। তদন্তের একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক বক্তব্য। এ ধরনের বক্তব্য দেওয়ার অধিকার নাহিদ ইসলামের রয়েছে। তবে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝