ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
“খেলা শেষ, খোদা হাফেজ”: মাহফুজ আলম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম
ফাইল ছবি
X Advertisement

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “খেলা শেষ, খোদা হাফেজ!” শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেন।

ফেসবুকে মাহফুজ আলম লিখেছেন, রাইট উইং অ্যাক্টর এবং কুশীলবদের ফার-রাইট এলিমেন্টস ব্যবহারের ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে পৌঁছেছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় তাদের মার্সেনারি হিসেবে ব্যবহার করার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা শেষ হয়েছে। এখন জাসি-রাইট উইং বলয় হয়তো হাত ধুয়ে ফেলবে।

তিনি আরও বলেন, গত দুই বছর কীভাবে ফার-রাইট এলিমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট ও পুষ্ট হয়েছে, কীভাবে সেক্যুলার ও মুক্তিযুদ্ধ-ভিত্তিক মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরি করতে ভূমিকা রেখেছে, এবং কাদের আশকারায় বা ‘শরিকানা’-য় এসব ফার-রাইট এলিমেন্টস জুলাইকে একটি ‘ইসলামি’, ‘ঐতিহ্যবাদী’ ও ‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব হিসেবে প্রতিষ্ঠার স্বার্থে অনলাইনে-অফলাইনে বেপরোয়া মব ও নৈরাজ্য চালিয়েছে—এসব বিষয় আশা করি বিজ্ঞজনরা আলোচনা শুরু করবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, তিনি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুণ্ডাতন্ত্র এবং ডিজিটাল মবের বিরুদ্ধে কথা বলে আসছেন। সে কারণে কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। তার মতে, সামনে দিনগুলো সবার জন্য “reckoning”-এর।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝