ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মানত পূরণের আশায় সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম
X
Advertisement

নওগাঁয় মানত পূরণের আশায় সাঁতরে নদী পার হতে গিয়ে শাহিদা বানু (৩০) নামে এক গৃহবধূ পানিতে ডুবে মারা গেছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে শহরের ছোট যমুনা নদীর বিহারী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিদা বানু (৩০) সদর উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শাহিদা বানু মাথাব্যথা ভালো হওয়ার মানত করে নদীর পূর্বপাশে অবস্থিত জিন্দা পীরের মাজারে যান। তিনি স্বপ্নে দেখেছিলেন, ছোট যমুনা নদী দুইবার সাঁতরে পার হলে তার মাথাব্যথা ভালো হয়ে যাবে। সোমবার বিকেলে মাজারে মানত শেষে তিনি একাই নদীর পূর্ব পাড় থেকে সাঁতরে পশ্চিম পাড়ে আসছিলেন। এ সময় নদীর মাঝামাঝি স্থানে পৌঁছালে তিনি পানিতে ডুবে যান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার করতে গেলে তাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement