নাটোরের সিংড়ায় পানিতে ডুবে জুথি খাতুন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চলনবিলের কয়ড়াবাড়ি ডুবন্ত সড়কে এ ঘটনা ঘটে।
নিহত জুথি উপজেলার তাজপুর ইউনিয়নের কয়ড়াবাড়ি গ্রামের কৃষক এনামুল হকের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী জুথি খাতুন এক সহপাঠীর সঙ্গে কয়ড়াবাড়ি ডুবন্ত সড়কে খেলছিল। হঠাৎ সবার অগোচরে সে পানিতে পড়ে নিখোঁজ হয়। প্রায় দুই ঘণ্টা পর সড়কের পাশের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আফরিত তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
এসআই/আরএন