ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ময়মনসিংহে জবাই করে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম
X
Advertisement

ময়মনসিংহ নগরীতে ভাড়া বাসায় ঢুকে রুবেল ওরফে কাইল্যা রুবেল নামে এক যুবককে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় রুবেল তার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে তাকে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, নিহত রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। তবে হত্যাকাণ্ডটি মাদক সংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement