ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম
X
Advertisement

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদনের ওপর আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

মামলার আবেদনে অপর দুই আসামি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে।

এর আগে সকালে একই আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব এবং চিকিৎসায় অবহেলার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে সময়মতো হামের টিকা না পাওয়ায় সে হামে আক্রান্ত হয়ে মারা যায় বলে আবেদনে দাবি করা হয়েছে।

এতে আরও অভিযোগ করা হয়, হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের ব্যর্থতার কারণে দেশে বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এ অভিযোগের ভিত্তিতে দায়িত্বে অবহেলা ও আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement