ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেপ ভার্দে বাধা পেরোতে মেসিদের সম্ভাব্য একাদশে যারা থাকছেন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৩৫ পিএম
X
Advertisement

বিশ্বকাপের নকআউট পর্বে আগামীকাল শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন জয়ে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২ নিশ্চিত করা আলবিসেলেস্তেরা এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনিকে একাদশ নির্বাচন করতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ পজিশনে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে স্কালোনি শুরুর একাদশে নয়টি পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন। তবে নকআউট পর্বে সেই পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা নেই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যে মূল একাদশ খেলেছিল, সেটিই প্রায় অপরিবর্তিত থাকবে। অধিনায়ক লিওনেল মেসির ফেরার সঙ্গে দুই স্ট্রাইকারের কৌশল থেকে সরে এসে পরিচিত ৪-৪-২ ছকেই খেলতে পারে আর্জেন্টিনা।

স্কালোনির প্রথম ভাবনা লেফট-ব্যাক পজিশন নিয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছেন ফাকুন্দো মেদিনা। অভিজ্ঞতায় তাগলিয়াফিকো এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স মেদিনাকে লড়াইয়ে রেখেছে। ফলে এই পজিশনের সিদ্ধান্ত শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে।

রক্ষণভাগের মাঝখানেও রয়েছে অনিশ্চয়তা। ডান হাঁটুর চোট থেকে ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি সেরে না উঠলে তার জায়গায় অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি একাদশে ফিরতে পারেন। সেক্ষেত্রে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে জুটি গড়বেন তিনি।

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা অবশ্য আক্রমণভাগে। সেন্টার ফরোয়ার্ড পজিশনের জন্য লড়াই চলছে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে বিশ্বকাপে নিজের প্রথম গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো। অন্যদিকে আলভারেজও স্কালোনির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় শুরুর একাদশে লাউতারো কিছুটা এগিয়ে রয়েছেন।

অন্য পজিশনগুলোতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। ডান প্রান্তে খেলবেন নাহুয়েল মলিনা। মাঝমাঠে থাকবেন রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা।

সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে নকআউট লড়াইয়ের আগে আর্জেন্টিনার মূল কাঠামো প্রায় চূড়ান্ত। তবে লেফট-ব্যাক, সেন্টার-ব্যাক ও সেন্টার-ফরোয়ার্ড—এই তিনটি পজিশনে স্কালোনির চূড়ান্ত সিদ্ধান্তই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত পরিকল্পনা বিবেচনা করেই ম্যাচের আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ/হুলিয়ান আলভারেজ।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement