ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুটবল ম্যাচ জিতে উল্লাসের সময় খুলে পড়ল গোলপোস্ট, তরুণের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:৪৩ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলেন তরুণ মাহিদুল ইসলাম। ম্যাচ জিতে উল্লাসের এক পর্যায়ে লাফিয়ে গোলপোস্টে থাকা লোহার বারটিতে ঝুলে থাকার চেষ্টা করেন তিনি। এ সময় লোহার বারটি খুলে গেলে তিনি মাটিতে পড়ে যান। গোলবারটি পড়ে তার বুকের ওপর। আহত অবস্থায় মাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে। সকাল আটটার দিকে আহত হওয়ার পর মাহিদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার দুলাভাই মো. রবিউল ও খালাতো ভাই মোহাম্মদ মনির। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহিদুল পটুয়াখালী জেলার বাউফল থানার কোনোপদিয়া রাসেল গাজীর বাড়ির রাসেল গাজীর ছেলে।

মাহিদুলের খালাতো ভাই মোহাম্মদ মনির বলেন, মাহিদুল চট্টগ্রামে রংমিস্ত্রির কাজ করতেন। সকালে বন্ধুরা মিলে ফুটবল খেলতে গিয়েছিলেন। সেখানে উল্লাস করার লোহার গোলবারটি তার বুকের ওপর পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাহিদুলকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

এসএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝