ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গঙ্গাচড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত, নাতি গুরুতর আহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম
X
Advertisement

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক শিশু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার সংলগ্ন মমো জুট মিলের সামনে গঙ্গাচড়া–বড়াইবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইবাড়ি থেকে গঙ্গাচড়ার দিকে আসা ঢাকা মেট্রো-ট-১৮-১৯৫৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কের ওপর শুকাতে দেওয়া ধানের খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে এবং ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী প্রশান্ত চন্দ্র সরকার (৪০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র সরকারকে (৭০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা প্রশান্তের ছেলে বন্ধন চন্দ্র সরকার (৭) গুরুতর আহত হয়। বর্তমানে সে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা গঙ্গাচড়া উপজেলার পশ্চিম মান্দ্রাইন এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

এএমএম/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement