ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাকী বিল্লাহ (৫২) নামে এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাকী বিল্লাহ নন্দীগ্রাম উপজেলার গছাইল দাখিল মাদরাসার সুপার।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী অভিযুক্তের চাচাতো শ্যালিকা এবং শারীরিক প্রতিবন্ধী। তিনি পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বাকী বিল্লাহ তাকে ধর্ষণ করেন।

পরে তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার ভোরে মামলাটি নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝