ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, বহিস্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৫২ পিএম
X
Advertisement

ঢাকার সাভারে এক কিশোরকে অপহরণ করে নির্যাতন এবং একটি অটোরিকশার গ্যারেজে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা দুটি মামলার প্রধান আসামি বহিষ্কৃত থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাট জংশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

গ্রেপ্তার মাহাবুব হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাং পরিচালনাসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত ১২ জুন লাবনী বেগম নামে এক নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন যে, তার খালাতো ভাই শামীম রেজার অটোরিকশার গ্যারেজকে কেন্দ্র করে মাহাবুব হোসেন সামির ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামিরের সহযোগীরা গ্যারেজে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায়। এতে কয়েকজন আহত হন।

ঘটনার তদন্ত শেষে মাহাবুব হোসেন সামিরসহ ৪১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা, নারী লাঞ্ছনা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

এছাড়া গত ২ জুন রিপন ঋষি নামে এক কিশোরকে অপহরণ করে নির্যাতনের অভিযোগেও সামির ও তার সহযোগীদের বিরুদ্ধে পৃথক একটি মামলা হয়। ওই ঘটনার পর ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাকে সদ্য গঠিত সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নূর মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকা থেকে মাহাবুব হোসেন সামিরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওএফ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement