ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলার দাবি মস্কোর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:৩৯ পিএম
X
Advertisement

সুইডেনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ তুলেছে মস্কো। রুশ কর্তৃপক্ষের দাবি, দূতাবাস প্রাঙ্গণে একটি ড্রোন থেকে লাল রংভর্তি একটি বাক্স এবং আরেকটি ড্রোন থেকে একটি নকল বিস্ফোরক ফেলা হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, একটি কোয়াডকপ্টার দূতাবাসের ভেতরে লাল রংভর্তি একটি বাক্স ফেলে। একই সময়ে আরেকটি ড্রোন থেকে একটি নকল বিস্ফোরক যন্ত্র দূতাবাস ভবনের পাশের এলাকায় নিক্ষেপ করা হয়।

রুশ দূতাবাস এ ঘটনাকে তাদের কূটনৈতিক মিশনকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। পাশাপাশি এসব ধারাবাহিক ঘটনার দায় সুইডেনের ওপর বর্তায় বলেও দাবি করেছে তারা।

দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে মাস থেকে এ পর্যন্ত সুইডেনে রাশিয়ার কূটনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে ১৫টির বেশি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তাদের দাবি, কয়েকটি ঘটনায় ভারী কাচের পাত্রে রং বহন করা হয়েছিল, যা ভেঙে পড়লে গুরুতর আহত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারত।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনার পর সুইডিশ পুলিশকে অবহিত করা হয়েছে এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে শনাক্ত করা যায়নি বলে অভিযোগ করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেন, সুইডিশ কর্তৃপক্ষের নীরব সমর্থনের কারণেই এসব হামলা ঘটছে। তিনি আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের আওতায় সুইডেনকে তার দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

এদিকে, এ ঘটনার বিষয়ে সুইডিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: তাস

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement