ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খামেনির শেষবিদায়ে ১০০টির বেশি দেশের নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বের অংশগ্রহণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম
X
Advertisement

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায় অনুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের শীর্ষ নেতা, উচ্চপদস্থ প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেবেন বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আলি-আকবর পুরজামশিদিয়ান জানান, ৩০টিরও বেশি দেশের রাষ্ট্রীয় নেতা ও উচ্চপদস্থ প্রতিনিধির পাশাপাশি ৯০টি দেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসছেন। এছাড়া প্রতিবেশী দেশ ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক মানুষ শোকানুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক কমিটি অংশগ্রহণকারীদের সমন্বয়ের কাজ করছে।

তিনি আরও জানান, বিদেশি রাষ্ট্রীয় প্রতিনিধিদের জন্য পৃথক আনুষ্ঠানিক কর্মসূচি শুক্রবার (৩ জুলাই) তেহরানে অনুষ্ঠিত হবে। এরপর শনিবার (৪ জুলাই) সাধারণ মানুষের অংশগ্রহণে জানাজার শোকযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

পুরজামশিদিয়ান বলেন, আগামী ৮ জুলাই খামেনির মরদেহ ইরাকে নেওয়া হবে। বাগদাদ অথবা নাজাফের কোনো একটি বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী, শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হবে।

তিনি জানান, এ ঐতিহাসিক অনুষ্ঠান কভার করতে হাজার হাজার দেশীয় সাংবাদিক, আলোকচিত্রী ও গণমাধ্যমকর্মীর পাশাপাশি ৩০০-এর বেশি বিদেশি সাংবাদিক উপস্থিত থাকবেন।


সূত্র: ইরনা


-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement