ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
কোন দেশ জিতবে বিশ্বকাপ, যা জানালেন বনসাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:০৪ পিএম
X Advertisement

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে ‘কালা জাদু’ করার দাবি করে আলোচনায় আসা ঘানার বিতর্কিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম আবারও ফুটবল বিশ্বে চমক জাগানো ভবিষ্যদ্বাণী করেছেন। এবার তার দাবি, ২০২৬ বিশ্বকাপ জিতবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

এর আগে ইংল্যান্ড বনাম ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে ‘থামাতে আধ্যাত্মিক প্রভাব’ প্রয়োগের কথা বলে তিনি ব্যাপক সমালোচনা ও আলোচনার জন্ম দেন। ওই ম্যাচে গোলশূন্য ড্র হওয়ার পর তার দাবি আরও আলোচিত হয়। পরে অবশ্য তিনি জানান, কেইনের সঙ্গে তার কোনো শত্রুতা নেই এবং ভবিষ্যতে তার সন্তানের নামও হ্যারি কেইনের নামে রাখার ইচ্ছা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, কেইনের ওপর থেকে তিনি ‘আধ্যাত্মিক প্রভাব’ তুলে নিয়েছেন।

এবার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তার নতুন বক্তব্যে বনসাম দাবি করেছেন, পর্তুগাল ইতোমধ্যে আধ্যাত্মিকভাবে ২০২৬ বিশ্বকাপ জিতে গেছে। তার ভাষায়, “ফুটবলের ফল মাঠে হওয়ার আগেই আধ্যাত্মিক জগতে নির্ধারিত হয়ে গেছে, এবং এবার ট্রফি যাবে রোনালদো ও পর্তুগালের হাতে।”

তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও তীব্র আলোচনা শুরু হয়েছে।

Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝