ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১৪ শিশু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:১০ পিএম
X
Advertisement

পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি আরও জানান, এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসের সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল এবং দুর্ঘটনার সময় নিচতলায় শিশুদের ক্লাস চলছিল। ছাদ ধসের এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় ভবনের মালিকসহ দুজনকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement