ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ময়মনসিংহে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:২৮ পিএম
X
Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছয় বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে তাকে জেলা আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. মহসিন উদ্দিন (৬০) উপজেলার পশ্চিম গফরগাঁও গ্রামের সাহেববাড়ি মসজিদের ইমাম। তার বাড়ি পার্শ্ববর্তী গড়াবেড় গ্রামে। তার পিতার নাম নূরুল ইসলাম।

থানা পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সাহেববাড়ি মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিন মসজিদে স্থানীয় শিশুদের আরবি পড়ায়। গত রোববার সকাল সাড়ে ছয়টার দিকে সকল ছাত্র-ছাত্রীকে ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুটিকে সাহেব বাড়ি মসজিদের ভিতরের দক্ষিণ পাশে ইমামের বিশ্রাম কক্ষে নিয়ে শিশুটির পরিধেয় সমস্ত পোশাক খুলে যৌন হয়রানি করে। বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারে। মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোরাদ খান মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিনকে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান শেখ বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত মসজিদের ইমাম মো. মহসিন উদ্দিন তার অপরাধ স্বীকার করেছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement