ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাপান ম্যাচের আগে দাদির কথা মনে করে কাঁদলেন ভিনিসিয়ুস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৯:৫১ পিএম
X
Advertisement

বিশ্বকাপের শেষ বত্রিশের রাউন্ডে ব্রাজিল–জাপান ম্যাচের আগে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। টেলিভিশন উপস্থাপক লুসিয়ানো হাকের অনুষ্ঠানে দাদি নিলজার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

স্প্যানিশ দৈনিক এএস–এর প্রতিবেদনে বলা হয়, দাদির ভিডিও বার্তা দেখার পর নিজের অনুভূতি ধরে রাখতে পারেননি এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তিনি বলেন, দাদি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন, যাঁর সঙ্গে তিনি শৈশবের দীর্ঘ সময় কাটিয়েছেন। ছোটবেলার স্মৃতি স্মরণ করে ভিনিসিয়ুস জানান, দাদির সঙ্গেই এক কক্ষে থাকতে হতো এবং তার জীবন গঠনে দাদির বড় ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং একসঙ্গে কাটানো সময়ের গুরুত্ব তার কাছে অনেক বেশি, কারণ জীবন অনিশ্চিত এবং প্রতিটি মুহূর্তই মূল্যবান।

প্রতিবেদনে আরও জানানো হয়, জাপানের বিপক্ষে ম্যাচের আগে ভিনিসিয়ুস শুধু আবেগঘন মুহূর্তেই ভেসে যাননি, বরং বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য, বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান এবং দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন। ষষ্ঠ শিরোপা নিয়ে তিনি বলেন, “ষষ্ঠ তারকাটি আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে।”

স্পেনের আরেক সংবাদমাধ্যম মার্কা এই ঘটনাকে নকআউট পর্বের আগে ব্রাজিল দলের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে ভিনিসিয়ুসের কান্নার ভিডিও প্রকাশ করে বিষয়টি তুলে ধরেছে।

সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও ব্যক্তিগত আবেগের এই মুহূর্ত বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিনিসিয়ুসের মানসিক অবস্থারই প্রতিফলন।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement