ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ১ হাজার মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:৩০ পিএম
X
Advertisement

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে অতিরিক্ত এক হাজার মানুষের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা। রোববার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে সংস্থাটি জানায়, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা ‘সান্তে পাবলিক’ জানিয়েছে, অতিরিক্ত মৃত্যুর বেশিরভাগই ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের। বিশেষ করে আবাসিক পরিচর্যা কেন্দ্র ও বৃদ্ধাশ্রমের মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য এখনও সংগ্রহাধীন থাকায় চূড়ান্ত হিসাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তোলে। অতিরিক্ত গরমে কয়েক ডজন মানুষের মৃত্যু, বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন এবং বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞানীদের মতে, ২০ জুন শুরু হওয়া এ তাপপ্রবাহ সাম্প্রতিক সময়ে ইউরোপের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন দেখা দিচ্ছে।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় এখনও তাপপ্রবাহের সতর্কতা বহাল রয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব আরও ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, “এই পরিস্থিতি এখনও শেষ হয়নি।”

স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং অসুস্থদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement