ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিমান হামলায় হামাস কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:১৬ পিএম আপডেট: ২৮.০৬.২০২৬ ৫:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজার মধ্যাঞ্চলে শুক্রবার চালানো এক বিমান হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার মনসুর সামি মাহমুদ শাহতুত নিহত হয়েছেন। একই হামলায় আরও দুই হামাস সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শাহতুত ও তার দুই সহযোগী অস্ত্রসহ একটি গাড়িতে করে চলাচল করছিলেন এবং তারা ওই এলাকায় মোতায়েন ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করছিলেন। এ অবস্থায় তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

সেনাবাহিনী আরও দাবি করেছে, হামাসের নৌবাহিনী সংগঠনটির সামরিক শাখার অধীনে পরিচালিত হয় এবং গাজায় মোতায়েন ইসরায়েলি বাহিনী ও ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখে।

তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement