ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদে ঘাঁটি গড়ার পরিকল্পনায় ৩৭ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হচ্ছে নাসা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:৫৬ পিএম
X
Advertisement

চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতি নিশ্চিত করা এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে ৩৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসা জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানগুলো মহাকাশ প্রযুক্তি উন্নয়ন, চাঁদের পৃষ্ঠে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ মহাকাশ অবকাঠামো নির্মাণসংক্রান্ত বিভিন্ন প্রকল্পে সংস্থাটির অংশীদার হিসেবে কাজ করবে।

নাসার গবেষণা ও প্রযুক্তি মিশনের উন্নত গবেষণা ও প্রযুক্তি বিভাগের পরিচালক গ্রেগ স্টোভার বলেন, বাণিজ্যিক খাতের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে চাঁদ, মঙ্গল এবং আরও দূরবর্তী মহাকাশ অভিযানের প্রযুক্তি দ্রুত উন্নয়ন করতে চায় নাসা। এর মাধ্যমে ভবিষ্যতের মহাকাশভিত্তিক অর্থনীতির ভিত্তিও আরও শক্তিশালী হবে।

নাসার তথ্য অনুযায়ী, এ সহযোগিতা চুক্তির আওতায় কোনো অর্থ লেনদেন হবে না। তবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো নাসার গবেষণাগার, সফটওয়্যার, প্রযুক্তিগত সরঞ্জাম এবং বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে নিজেদের প্রযুক্তি উন্নয়নের সুযোগ পাবে। প্রতিটি প্রকল্পের মেয়াদ সাধারণত ১২ থেকে ২৪ মাস হবে।

নির্বাচিত ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটল অঞ্চলের পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো অ্যারোজেট রকেটডাইন, ব্লু অরিজিন, স্টারক্লাউড, স্টোক স্পেস এবং জেনো পাওয়ার সিস্টেমস। এসব প্রতিষ্ঠান মহাকাশযানের চালনা ব্যবস্থা, চন্দ্রযান, পুনর্ব্যবহারযোগ্য রকেট, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার এবং পারমাণবিক ব্যাটারিসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে।

এ ছাড়া তালিকায় লকহিড মার্টিন, অ্যাক্সিওম স্পেস, অ্যাস্ট্রোবোটিক টেকনোলজি, মেড ইন স্পেস, ম্যাক্স স্পেস, অরবিটাল কম্পোজিটস ও টেলিডাইন এনার্জি সিস্টেমসসহ আরও ৩২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে।

নাসা বলছে, সরকারি গবেষণা ও বেসরকারি প্রযুক্তি খাতের সমন্বয়ের মাধ্যমে চাঁদ ও মঙ্গলে ভবিষ্যতের মানব মিশন আরও দ্রুত, কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement