ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাদুল্লাপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম
X

গাইবান্ধার সাদুল্লপুরে মক্তব পড়তে গিয়ে শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন (২২) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) দুপুরের দিকে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।  

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচী আকন্দপাড়া জামে মসজিদে মক্তব পড়তে গিয়ে এ ঘটনা ঘটে।

আটক মনির হোসেন স্থানীয় আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলের দিকে মক্তব পড়ানো শেষে সব শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে ৭ বছর বয়সী ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকে রাখনে অভিযুক্ত মুয়াজ্জিন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিযুক্ত মনির হোসেনকে আটক করে থানায় নেয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

টিএইচজে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝