ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৯:২৫ এএম আপডেট: ২৭.০৬.২০২৬ ১০:২৫ এএম
X

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আব্দুস সালাম (২০) ও জনি (২৪)।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা বিশিষ্ট আল বারাকা টাওয়ারের ১২তম তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়লে ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, যে তলায় আগুন লাগে সেখানে কয়েকজন আইনজীবীর চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন মোবাইল ফোনে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন। তবে এরপর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহত আব্দুস সালাম বগুড়ার কাহালু উপজেলার বড় ভাহাদার গ্রামের সেলিম সরকারের ছেলে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

অপর নিহত জনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসেবে কাজ করতেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝