ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডেম্বেলের হ্যাট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:১৭ এএম আপডেট: ২৭.০৬.২০২৬ ৮:২০ এএম
X

যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্বে জায়গা নিশ্চিত করেছে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন ব্যালন ডি’অরজয়ী তারকা উসমান ডেম্বেলে। প্রথমার্ধেই দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ফ্রান্সের হাতে তুলে দেন।

ম্যাচের ৭, ২০ ও ৩২ মিনিটে গোল করে মাত্র ৩২ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডেম্বেলে। তার দুর্দান্ত নৈপুণ্যে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

তবে ২১তম মিনিটে থেলো আসগার্ড গোল করে নরওয়েকে ম্যাচে ফেরার ক্ষীণ আশা দেখান। পরে ব্যবধান আরও কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন স্ট্র্যান্ড লারসেন। কিন্তু তার নেওয়া পেনাল্টি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক।

এরপর দ্বিতীয়ার্ধে খেলার গতি নিয়ন্ত্রণে রাখে ফ্রান্স। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯০+৪) ডেজিরে দুয়ে হেড থেকে দলের চতুর্থ গোলটি করে বড় জয়ের পূর্ণতা দেন।

ম্যাচে ৫৭ শতাংশ সময় বলের দখল ছিল ফ্রান্সের। তারা মোট ১৯টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ৪৩ শতাংশ বলের দখল রাখা নরওয়ে ১০টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র ৫টি।

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকের দিনে ৪-১ গোলের এই জয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ফ্রান্স।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝