ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ জন গ্রেফতার
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:২২ পিএম
X

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় মিছিলে নেতৃত্বদানকারী সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের "দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ" শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান মোটরসাইকেলযোগে কৌশলে পালিয়ে যান।

গ্রেফতারকৃতরা হলেন— রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া ৮ নম্বর ওয়ার্ডের মশুর আলীর ছেলে মো. সোহাগ (১৯), একই এলাকার মৃত অন্য প্রসাদের ছেলে আনিস সরকার (১৮), একই এলাকার তাপসের ছেলে তন্ময় (১৮), একই এলাকার মাসুদ মিয়ার ছেলে ওয়ালিদ (১৮), একই এলাকার মিয়াচানের ছেলে মাহফুজ আলম (১৮), তাইজুল ইসলামের ছেলে ইমতিয়াজ আহমেদ ইমন (১৮), ডেমরার ৭০ নম্বর ওয়ার্ডের তাম্বুরাবাদ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন (২০), একই এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো. আবির হোসেন (২৭), একই এলাকার সুজন মিয়ার ছেলে তাওহিদ ইসলাম (১৮), একই এলাকার কামাল হোসেনের ছেলে মো. সোহেল (১৯), খলাপাড়া এলাকার আ. আজিজ মিয়ার ছেলে আবিদ (১৮) এবং একই এলাকার মাসুদ আলমের ছেলে মো. রিয়াদ (১৮)।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডস্থ মৌচাক ইউটার্নে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেন) নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। মিছিলের প্রস্তুতিকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠনের ১২ জন কর্মী-সমর্থককে গ্রেফতার করতে সক্ষম হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতরা সবাই বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক তাসরিফ আল নোমানসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝