ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সমালোচনার মুখে বদলি এডিসি মাসুদ রানা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ২৬.০৬.২০২৬ ৩:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সমালোচনার মুখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদ রানাকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) তাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে এডিসি হিসেবে বদলি করা হয়।

ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়। শুক্রবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম।

ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদ রানাকে নিয়ে একাধিক পোস্ট প্রকাশ করেন। এর মধ্যে একটি ভিডিওতে মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ বলে উল্লেখ করতে শোনা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ছাড়া আরেকটি পোস্টে জাওয়াদ নির্ঝর অভিযোগ করেন, শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘মা’ সম্বোধন করা, তার জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ থাকা সত্ত্বেও মাসুদ রানা ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্বে ছিলেন।

তবে এ অভিযোগগুলোর বিষয়ে মাসুদ রানার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝