ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টঙ্গীতে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল চালক নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:২৯ পিএম
X

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তেলবাহী লরির চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম (২০) টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার আলম মার্কেট এলাকার বাসিন্দা আব্দুর রফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি তেলবাহী লরি (ঢাকা মেট্রো-ঢ-১২-০০৬৯) কলেজ গেট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী সিয়ামকে চাপা দেয়। এতে লরির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তার কোমর গুরুতরভাবে থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারাত্মক আহত হন।

পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক লরিচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টিকে/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝