ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাল্যবিবাহ রোধে সমন্বিত ডাটাবেজ তৈরির নির্দেশ বিভাগীয় কমিশনারের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:৩৭ পিএম
X
Advertisement

বাল্যবিবাহ রোধে সরকারি ও বেসরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে ডাটাবেজ তৈরি করে কাজ করার নির্দেশ দিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিবেচনায় নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের আওতা আরও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি দপ্তরগুলোর সমন্বয়ে একটি কার্যকর ডাটাবেজ তৈরি করে কাজ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি জেলায় বিবাহ রেজিস্ট্রার ও নোটারি পাবলিকের সঙ্গে সভা করে তাদের সতর্ক করতে হবে। পাশাপাশি কিশোর-কিশোরী ও অভিভাবকদের মধ্যে বাল্যবিবাহ এবং ডিজিটাল আসক্তির কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এ লক্ষ্যে ভিডিও কনটেন্ট প্রচারের নির্দেশনাও দেন তিনি।

বিভাগীয় কমিশনার আরও জানান, কোনো জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে।

সভায় জানানো হয়, প্রতিটি থানায় একজন করে শিশুসুরক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাদের কাছে তথ্য প্রদান করলে বাল্যবিবাহ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে ১০৯, ৯৯৯ ও ১০৯৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাঈদ মো. মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, ইউনিসেফ খুলনার চিফ মো. কাওসার হোসাইনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

এসএমএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement