ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জাপান, নেদারল্যান্ডস নাকি সুইডেন-কার সঙ্গে ব্রাজিলের লড়াই?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গ্রুপ পর্ব শেষ করেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট সংগ্রহ করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। এখন কার্লো আনচেলত্তির দলের অপেক্ষা একটাই-নকআউট পর্বে প্রথম প্রতিপক্ষ কে?

স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ করেছে সেলেসাওরা। সমান সাত পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়েছে মরক্কোকে। ফলে শেষ বত্রিশে তুলনামূলক সহজ পথ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের। আর সেখানেই তৈরি হয়েছে জটিল সমীকরণ।

বর্তমানে ‘এফ’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। সমান চার পয়েন্ট জাপানেরও, তবে বেশি গোল করায় এগিয়ে আছে ডাচরা। জাপান অবস্থান করছে দ্বিতীয় স্থানে। এই অবস্থান অপরিবর্তিত থাকলে আগামী ২৯ জুন হিউস্টনে ব্রাজিলের প্রতিপক্ষ হবে জাপান।

তবে শেষ ম্যাচের আগে ‘এফ’ গ্রুপে কিছুই নিশ্চিত নয়। নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন-তিন দলের সামনেই রয়েছে নকআউট নিশ্চিত করার সুযোগ। ফলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে তিনটি নামই।

সবচেয়ে জমজমাট লড়াই নেদারল্যান্ডস ও জাপানের মধ্যে। দুই দলেরই চার পয়েন্ট, গোল ব্যবধানও সমান (+৪)। এমনকি তাদের মুখোমুখি ম্যাচও শেষ হয়েছিল ২-২ সমতায়। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকলে মোট গোলসংখ্যাই নির্ধারণ করবে অবস্থান। সেই হিসাবে সাত গোল নিয়ে সামান্য এগিয়ে ডাচরা, যেখানে জাপানের গোল ছয়টি।

অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে এখনও সমীকরণে টিকে আছে সুইডেন। শেষ ম্যাচে জাপানকে হারাতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে এলে তারা রানার্সআপ এমনকি গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও ধরে রাখতে পারে। সেক্ষেত্রে ব্রাজিলের সামনে প্রতিপক্ষ হিসেবে উঠে আসতে পারে সুইডেনের নামও।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ‘এফ’ গ্রুপের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। কানসাস সিটিতে নেদারল্যান্ডস খেলবে তিউনিসিয়ার বিপক্ষে, আর ডালাসে মুখোমুখি হবে জাপান ও সুইডেন। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে ব্রাজিলের নকআউট প্রতিপক্ষ।

এদিকে নিজেদের কাজ অনেকটাই গুছিয়ে রেখেছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে নেইমার, ভিনিসিয়ুস ও সতীর্থরা আক্রমণ, মাঝমাঠ এবং রক্ষণ-সব বিভাগেই আধিপত্য দেখিয়েছেন। ফলে নকআউট পর্বের আগে আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে সেলেসাও শিবিরে।

এখন শুধু অপেক্ষা একটি নামের। জাপান, নেদারল্যান্ডস নাকি সুইডেন-কার বিপক্ষে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপের নকআউট যাত্রা, তার উত্তর মিলবে শুক্রবার ভোরেই।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement