ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৮ জুন থেকে ভারত ভ্রমণে মিলবে ট্যুরিস্ট ভিসা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। আগামী ২৮ জুন থেকে এ ভিসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বিভিন্ন প্রশাসনিক কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম সীমিত ছিল। নতুন এ সিদ্ধান্তের ফলে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার পাশাপাশি পর্যটনের উদ্দেশ্যেও ভারত ভ্রমণের সুযোগ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে যেসব বাংলাদেশি পর্যটক দীর্ঘদিন ধরে ভারত ভ্রমণের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement