রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো— রমনা থানায় ২ জন, শাহবাগে ১ জন, ধানমন্ডিতে ১ জন, হাজারীবাগে ১ জন, বংশালে ১ জন, সূত্রাপুরে ১ জন, সবুজবাগে ১ জন, কদমতলীতে ১ জন, তেজগাঁওয়ে ২ জন, শিল্পাঞ্চল থানায় ২ জন, মিরপুরে ৩ জন, পল্লবীতে ১ জন, কাফরুলে ১ জন, দারুসসালামে ১ জন, ভাটারায় ২ জন, উত্তরা পশ্চিমে ১ জন, বিমানবন্দরে ১ জন এবং তুরাগ থানায় ১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর