ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফিফা বিশ্বকাপ: ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৩১ পিএম
X
Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ চলাকালে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ২৪ জুন ২০২৬ থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্বকাপের ম্যাচ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত—দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) প্রবেশ করতে পারবে।

তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত প্রয়োজন অনুযায়ী সময় সময়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement