ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫০ পিএম
X
Advertisement

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় চলন্ত একটি বাসে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন ওই যুবক। এ সময় যাত্রীরা তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার তদন্ত পরিদর্শক মো. জিল্লুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হবে।”


টিকে/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement