ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
জেলের ছদ্মবেশে অভিযান: ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫০ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে ধরতে পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে নবীনগর উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়ার বিরুদ্ধে একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর আদালতের নির্দেশে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল নবীনগর থানা পুলিশ। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুমন মিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন রাত ১০টা ৫ মিনিটে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বিশেষ কৌশলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশ ধারণ করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন মিয়া চিত্রি গ্রামের বাসিন্দা এবং রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নবীনগর থানা পুলিশ আরও জানায়, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসপি/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝